GearXone এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম!
আমাদের নতুন কালেকশনে ২০% ছাড় চলছে।
দ্রুত অর্ডার করুন, স্টক সীমিত!
GearXone এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম!
আমাদের নতুন কালেকশনে ২০% ছাড় চলছে।
দ্রুত অর্ডার করুন, স্টক সীমিত!
About Us
About Us | আমাদের কথা
আমাদের শুরুর গল্প
দেড় বছর আগে আমাদের যাত্রা শুরু হয়েছিল বাইক লাভারদের ভরসার জায়গা হিসেবে। শুরুতে আমাদের মূল ফোকাস ছিল বাইকের প্রিমিয়াম এবং টেকসই এক্সেসরিজের দিকে। আল্লাহর রহমতে এবং আপনাদের অকৃত্রিম ভালোবাসায় এই দেড় বছর সফলভাবে পার করার পর, আমাদের ব্র্যান্ডের পরিধি ও আপনাদের চাহিদার কথা মাথায় রেখে আমরা আমাদের ব্র্যান্ডের নাম পরিবর্তন করে অফিশিয়ালি নিয়ে এসেছি ‘GearXone’। আমাদের ফিজিক্যাল শপটি অবস্থিত বংশাল আসিয়া কমপ্লেক্স, ১০০ নম্বর দোকান, ঢাকা-তে।
নাম পরিবর্তনের কারণ: নামটা রি-ব্র্যান্ডিং করার মূল কারণ হলো, সামনে আমরা আপনাদের বাইক রাইডিংয়ের অভিজ্ঞতাকে আরও দারুণ ও নিরাপদ করতে আরও অনেক প্রিমিয়াম ও লেটেস্ট বাইক এক্সেসরিজ এবং রাইডিং গিয়ার নিয়ে আসতে যাচ্ছি। আপনাদের সাপোর্টেই GearXone আস্তে আস্তে আরও বড় পরিসরে আপনাদের সেবা দিতে প্রস্তুত হচ্ছে।
আমাদের কাজের মূল নিয়ম: সামने আমরা যত বড়ই হই না কেন, আমাদের কাজের মূল ফর্মুলা কখনো বদলাবে না। আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো যেকোনো এক্সেসরিজ বা গিয়ার আগে নিজের বাইকে ব্যবহার করে তার পারফরম্যান্স ও স্থায়িত্ব যাচাই করা। প্রোডাক্টটা লং রাইডে কেমন টিকে, এর বিল্ড কোয়ালিটি কেমন—সেগুলো নিয়ে আমরা নিজেরা শতভাগ সন্তুষ্ট হলেই কেবল ফোকাস করি কীভাবে একদম রিজনেবল প্রাইসে সেই সেরা প্রোডাক্টটা আপনাদের হাতে পৌঁছে দেওয়া যায়।
আমাদের ওপর ভরসা রাখার জন্য এবং এই পথচলায় সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাইকিংয়ের দুনিয়ায় আপনাদের রাইডকে আরও সেফ ও স্টাইলিশ করতে GearXone সবসময় আপনাদের পাশে আছে। এভাবেই পাশে থাকবেন!